ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ

শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Most solar lights on the Sherpur border road have been stolen

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল

শেরপুরের সীমান্তবর্তী সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল সৌরবিদ্যুতের বাতি। কিন্তু স্থাপনের কয়েক মাসের মধ্যেই অধিকাংশ বাতি চুরি ও বিকল হয়ে পড়ায় আলোকায়নের উদ্যোগটি কার্যত অকার্যকর হয়ে গেছে। সন্ধ্যার পর সড়কজুড়ে নেমে আসে অন্ধকার। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাহাড়ঘেঁষা এসব সড়কে বন্যহাতির উপদ্রব থাকায় অন্ধকারে চলাচল নিয়ে বাড়ছে উদ্বেগ। পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের আশঙ্কাও করছেন এলাকাবাসী।

শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। তাদের নিরাপদ চলাচলের কথা বিবেচনায় শ্রীবরদী উপজেলার বালিজুড়ি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত সড়কে স্থাপন করা হয়েছিল ৩১টি সোলার স্ট্রিট লাইট। তবে স্থাপনের ছয় মাসের মধ্যেই অধিকাংশ বাতি চুরি ও বিকল হয়ে পড়ায় প্রকল্পের সুফল ধরে রাখা যায়নি।

সৌরবিদ্যুতের এসব বাতি দিনের আলোয় চার্জ হয়ে রাতে সড়ক আলোকিত করত। কিন্তু স্থাপনের তিন-চার মাসের মধ্যেই অধিকাংশ বাতি বিকল হয়ে পড়ে। এরপর একে একে চুরি হতে থাকে বাতি ও সোলার প্যানেল। এমনকি খুলে নেওয়া হয়েছে লাইটের স্টিলের খুঁটিও। স্থানীয়দের দাবি, বর্তমানে পুরো সড়কে মাত্র তিনটি বাতি সচল রয়েছে।

আলোকায়ন ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর সীমান্ত সড়কে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন স্থানীয়রা। অন্ধকারে যানবাহন চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরাও। নারী ও শিশুদের চলাচলে দুর্ভোগ আরও বেশি।

স্থানীয়দের অভিযোগ, সড়কে আলো না থাকায় বন্যহাতির আক্রমণের ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের আশঙ্কাও তৈরি হয়েছে। দ্রুত সড়কগুলোতে নতুন করে সোলার স্ট্রিট লাইট স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোলার বাতিগুলো সচল থাকাকালে বন্যহাতির উপদ্রব, চুরি ও ছিনতাইয়ের ঘটনা তুলনামূলক কম ছিল। বাতিগুলো চুরি হয়ে যাওয়ার পর এসব ঘটনা আবার বেড়েছে বলে দাবি তাদের। সড়কে আলো না থাকায় অপরাধীরা সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

বালিজুরী রেঞ্জের বন কর্মকর্তা রাতুল সাহা রানা বলেন, বন বিভাগের জনবল সংকট থাকলেও সোলার স্ট্রিট লাইট চালু থাকায় বনাঞ্চলের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও তদারকিতে সুবিধা হতো। কিন্তু বাতিগুলো চুরি হয়ে যাওয়ার পর রাতের দায়িত্ব পালনসহ বিভিন্ন কাজে সমস্যার মুখে পড়ছেন বন কর্মকর্তা ও বনপ্রহরীরা।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহম্মেদ জানান, সীমান্ত সড়কে চুরি হওয়া সোলার লাইটের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে। নতুন করে বাতি স্থাপনের ক্ষেত্রে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে পুনরায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকি ছাড়া এসব সোলার লাইট দীর্ঘদিন সচল রাখা সম্ভব নয়। সীমান্ত সড়কে পুনরায় আলোকায়ন ব্যবস্থা চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন করে লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বালিজুড়ি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত ৩১টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। এতে ব্যয় হয়েছিল ৮ লাখ ১০ হাজার টাকা। কিন্তু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে প্রকল্পটির সুফল দীর্ঘস্থায়ী হয়নি।

সরকারি অর্থে স্থাপন করা বাতিগুলো চুরি হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের নিরাপদ চলাচলও ব্যাহত হচ্ছে।

November 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল

আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬