ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ

পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Attack, looting, and arson at the former Upazila Chairman’s residence in Puthia

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গভীর রাতে একদল লোক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, রাত সোয়া ৩টার দিকে একদল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম ও সন্তানদের জিম্মি করে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় হামলাকারীরা।

রুনা বেগমের দাবি, হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।

প্রতিবেশী নাসিমা বেগম জানান, রাত প্রায় ৩টার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তারা ছুটে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

ওসি ফরিদুল ইসলাম বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

পরিবারের দাবি, আব্দুস সামাদ প্রায় দুই বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। নাশকতাসহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। তবে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

November 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬