পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা
পাবনায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া কেক ও বিস্কুট বিক্রি এবং বিস্কুটের প্যাকেটে ঘোষিত পরিমাণের তুলনায় কম ওজন দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) পাবনা সদর উপজেলার শিবরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই কেক ও বিস্কুট বিক্রি করতে দেখা যায়।
বিএসটিআইয়ের পাবনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট চলাকালে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিস্কুটের প্যাকেটে উল্লেখিত পরিমাণের তুলনায় কম ওজন দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন, পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই পাবনার মেট্রোলজি ইন্সপেক্টর উৎপল কুমার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. রায়হানুল হক।






















