ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা

শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Fire at a Lotto warehouse in Sherpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা

শেরপুরে ইতালীয় ব্র্যান্ড লোটোর একটি শোরুমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে গেছে। এছাড়া গোডাউন ও পাশের দোতলা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের খরমপুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল জানান, আগুনে প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে। তিনি অভিযোগ করেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন তার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি শত্রুতামূলক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে তারা ব্যর্থ হলে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাসাবাড়ি ও অন্যান্য দোকান রক্ষা পায়। তবে গোডাউন এবং পাশের দোতলা ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

লোটোর শেরপুর আউটলেটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উজ্জ্বল শীল জানান, গোডাউন ও শোরুম মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার মালামাল রয়েছে। অডিট টিম এসে হিসাব করার আগে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। শোরুমসংলগ্ন ভবনটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হাজারো উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ ও মালিকের অভিযোগের বিষয়ে তদন্তের তথ্য পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

November 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা

আপডেট সময় : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬