ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন পঞ্চগড়কে মডেল জেলা গড়ার ঘোষণা, সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ ২৮৫ একর সম্পত্তি, তবু জরাজীর্ণ মসজিদ; আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য তাসনিম রিফাত রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪ রাজশাহীর জুয়েলার্সে বড় চুরিঃ খুলনা-ঢাকায় অভিযান, গ্রেপ্তার ৮

বাগাতিপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২২১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির একটি ঘর থেকে সারভীন বেগম (৩২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার নন্দীকুজা কান্দিপাড়া গ্রামে রবিউল ইসলামের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ গৃহবধুর স্বামী রবিউল ইসলামকে শনিবার রাতেই আটক করেছে। আটক রবিউল ইসলাম ওই গ্রামের আলম হোসেনের ছেলে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চির করেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সারভীন মোবাইল ফোনে অন্য ছেলের সাথে কথা বলে। সেই কথা বলাকে কেন্দ্র করে শনিবার স্বামী রবিউল ইসলামের সাথে সারভীনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর এদিন রাতে তাদের শয়ন ঘরের পাশের কক্ষে বাঁশের আড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচানো সারভীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। সেখান থেকে উদ্ধার করে স্বজনরা স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ বাড়িতে নিলে পুলিশ ওই রাতেই বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। এসময় তার স্বামী রবিউলকে বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় গৃহবধুর বাবা লিয়াকত বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন।
ওসি রফিকুল ইসলাম আরো জানান, রোববার সকালে ময়না তদন্তের জন্য গৃহবধূর লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং এদিন বিকেলে আটক রবিউল ইসলাম কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর রোববার সন্ধ্যায় সারভীনের লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন সারভীনের চাচা সাখাওয়াত হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫