ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন পঞ্চগড়কে মডেল জেলা গড়ার ঘোষণা, সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ ২৮৫ একর সম্পত্তি, তবু জরাজীর্ণ মসজিদ; আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য তাসনিম রিফাত রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪ রাজশাহীর জুয়েলার্সে বড় চুরিঃ খুলনা-ঢাকায় অভিযান, গ্রেপ্তার ৮

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Jhinaigati Human Chain

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে পাইকুড়া আজিজুর রহমান পাবলিক (এআরপি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। পরে পাইকুড়া বাজারের এলাকাবাসীও প্রধান শিক্ষকের পক্ষে মানববন্ধন করে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের ভাষ্য, প্রধান শিক্ষক তাঁদের কাছে একজন ভালো মানুষ এবং তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নন। তাই অভিযোগের সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

এলাকাবাসীও অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানান।

জানা গেছে, মনিরুজ্জামান তুষার শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে অর্থ আত্মসাৎ, নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মতিউর রহমান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

অন্যদিকে অভিযোগকারী মনিরুজ্জামান তুষার দাবি করেন, বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিন্ন খাতে প্রভাবিত করতে শিক্ষার্থীদের নিয়ে আইনবহির্ভূতভাবে মানববন্ধন করা হয়েছে। বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১২:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬