ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৪২২ বার পড়া হয়েছে

Mustafijur pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেওয়ার পর ছিটকে সড়কে পড়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির ধাক্কায় মুস্তাফিজুর রহমান আন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালপুর-লালপুর আঞ্চলিক সড়কের ছয় রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাফিজুর রহমান আন গোপালপুর বিরোপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় মুস্তাফিজুর মোটরসাইকেল নিয়ে গোপালপুর-লালপুর সড়কের ছয় রাস্তা মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তার বাঁকে থাকা একটি দেয়ালে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

September 7, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১১:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬