ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Illegal dam removed and nets destroyed in the Baral River, Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ, মাছ ধরার জাল ও বিভিন্ন সরঞ্জাম অপসারণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া খেয়াঘাট ও বাজিতপুর পূর্বপাড়া এলাকায় বড়াল নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীতে স্থাপিত অবৈধ বাঁধ, বানা, তিনটি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন, বাঁশ ও খুঁটি অপসারণ করা হয়। পরে উদ্ধার করা সরঞ্জাম আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, প্রবহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বাঁধের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল ব্যাহত হয়। পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়।

তিনি আরও বলেন, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বাঁধ, চায়না দুয়ারি জাল ও খলসুনে আটকে থাকা মাছগুলো বাঁশবাড়িয়া বাবুছ সালাম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে।

অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

October 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস

আপডেট সময় : ০৪:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬