মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১১:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজমুল হক নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের সাবাই বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউল নবীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজমুল হক নাজু।
সভায় বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজাহার হোসেন ও ফজলে রাব্বি তুষার, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম ও সহসভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়। এ সময় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার বিষয়ে নেতাকর্মীরা মতবিনিময় করেন। সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এম এ মতীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এ কে এম নাজমুল হক নাজুর নাম ঘোষণা করেন। নাজু উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান।





















