রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ১১:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলিজা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ভনিহত এলিজা ওই গ্রামের বাবুল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে গেলে এলিজা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়িতে কাজ করতে আসা মিস্ত্রিরা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।






















