ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ

চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

Natore crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের চাঁদপুর বাজারে আনারুল ইসলাম নামে ৬০ বছরের এক হোমিও চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তার একটি হোমিওপ্যাথিক চিকিৎসার দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় হোমিও চিকিৎসক আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে তারা নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নাটোর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মইনুল হক জানান, হাসপাতালে যারা ওই ব্যক্তিকে নিয়ে আসেন, তারা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানান। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বুকে ও পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, কারা এবং কী কারণে হোমিও চিকিৎসক আনারুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু

আপডেট সময় : ১০:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬