ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ

সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

জবই বিলের ডুমরইল এলাকায় সড়কের দুই পাশে তালবীজ রোপণ কর্মসূচি।

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারের জবই বিলে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জবই বিলের অন্তর্ভুক্ত ডুমরইল বিলের ঘাটসংলগ্ন সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ করা হয়।

সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিল এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তালগাছ

কর্মসূচি প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংস্থাটি পরিকল্পিত বনায়নের কাজ করে আসছে। তালগাছ পাখির আবাসস্থল সংরক্ষণ ও বংশবিস্তারে ভূমিকা রাখার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমানোর উদ্যোগেও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সংস্থার সভাপতি ফাহাদ ফরহাদ ও সাধারণ সম্পাদক কারিম বলেন, জবই বিলের সবুজ অভিযান অব্যাহত থাকবে।

সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, এ কর্মসূচির সুফল যেন পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে, সে লক্ষ্যেই তারা সরকারের সঙ্গে কাজ করছেন। তাঁরা দেশকে চিরসবুজ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

জবই বিলকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ

সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, জবই বিলকে একটি পরিকল্পিত বিল হিসেবে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।

তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাকিব, ইমরান, খায়রুল কবির পলাশ, মাজহারুল ইসলামসহ সংস্থার অন্যান্য সহযোগী ও স্বেচ্ছাসেবীরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জবই বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও সবুজায়ন রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ

আপডেট সময় : ০৭:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬