পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের দৃশ্য।

পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির জেলা শাখার উদ্যোগে প্রবীণ সদস্যদের সম্মাননা ও সাংগঠনিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. খোদা বকসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, উপদেষ্টা ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈয়েদ নুর-ই-আলম এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় জেলা শাখার সদস্যসচিব মনিরুজ্জামান মানিক। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।
ব্যবসায়িক উন্নয়ন ও কর্মসংস্থানে সংগঠনের ভূমিকা
প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, পঞ্চগড়ে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সুনামের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা সবার জন্য গর্বের বিষয়। তিনি সংগঠনটির ভবিষ্যৎ ব্যবসায়িক উন্নতি কামনা করেন এবং এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের প্রবীণ সদস্যদের হাতে সাংগঠনিক পরিচয়পত্র তুলে দেওয়া হয়।























