ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Durga Puja begins in Ranisankail with Maha Shashthi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে ঢাকঢোল, কাঁসর বাদ্য ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

পূজার আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘোটকে (ঘোড়া) এবং গমন নৌকায়।

কৈলাস থেকে কন্যারূপে মর্ত্যে বাবার বাড়িতে দেবীর আগমনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন।

এবার ঠাকুরগাঁও জেলায় মোট ৪৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাণীশংকৈল উপজেলায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ৫৫টি মণ্ডপে। উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক গৌর বসাক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পূজা উদ্‌যাপন করা হচ্ছে।

এদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলার ৪৭৬টি দুর্গাপূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ১৭৮ জন নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

পূজার তিথি অনুযায়ী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন

আপডেট সময় : ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬