ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Liberation Day observed in Panchagarh with various events

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুক্ত দিবস। রবিবার (২৯ নভেম্বর) শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মৃতিচারণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তরের বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড় ছিল একটি গুরুত্বপূর্ণ রণাঙ্গন। তিন দিক দিয়ে ভারতীয় সীমান্তবেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়েই এ অঞ্চলে গেরিলা ও সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। পঞ্চগড় ছিল মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীন ৬-এ সাব-সেক্টরের অন্তর্ভুক্ত। মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মুক্তাঞ্চল প্রতিরোধযুদ্ধ পরিচালনা ও যুদ্ধের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী পঞ্চগড় শহর দখল করে নেয়। এ সময় তারা শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাযজ্ঞ চালায়। প্রাণ বাঁচাতে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যান। তবে দখলদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী মানুষের প্রতিরোধ থেমে থাকেনি।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিভিন্ন এলাকায় গেরিলা ও সম্মুখযুদ্ধ চালিয়ে যান। সীমান্তবর্তী তেঁতুলিয়া অঞ্চল মুক্তিযোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ মুক্তাঞ্চল ও প্রতিরোধের ঘাঁটি হিসেবে ভূমিকা রাখে।

নভেম্বর মাসে মুক্তিবাহিনীর আক্রমণ আরও জোরদার হয়। একের পর এক পাকিস্তানি বাহিনীর ঘাঁটি দুর্বল হতে থাকে। ২৮ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী সম্মিলিতভাবে পঞ্চগড় শহরের দিকে আক্রমণ চালায়। প্রবল আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

অবশেষে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় শহর হানাদারমুক্ত হয়। মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করলে চারদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস। পঞ্চগড়ের আকাশে উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। দীর্ঘ প্রতিরোধ ও অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় পঞ্চগড়ের মুক্তি।

সেই ঐতিহাসিক দিনটির স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়। দিনটি শুধু একটি ভূখণ্ড মুক্ত হওয়ার স্মারক নয়, বরং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য পঞ্চগড়বাসীর দীর্ঘ সংগ্রামের গৌরবময় ইতিহাস।

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

November 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস

আপডেট সময় : ০৮:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬