ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Panchagarh Diabetic Association marks 33 years with various initiatives for affordable medical care

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ

পঞ্চগড়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৩৩ বছরের পথচলা অতিক্রম করেছে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও আধুনিক চিকিৎসাসেবা, উন্নত ল্যাবরেটরি, রোগীবান্ধব পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড় ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ উপলক্ষে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত নির্বাহী পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে পঞ্চগড়ের সাধারণ মানুষের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা মোকাবিলা করে প্রতিষ্ঠানটি জেলার মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বর্তমান নির্বাহী পরিষদ ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাসপাতালের লিফট মেরামত, মোটরসাইকেল গ্যারেজ উন্নয়ন, দোকানকক্ষ সংস্কার, রিসিপশন ও হেল্পডেস্ক ব্যবস্থা চালু, সিসিটিভি স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবস্থাপনায় উন্নয়ন করা হয়েছে।

চিকিৎসাসেবার মান বাড়াতে হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নতুন সাইনবোর্ড স্থাপন, বিভিন্ন কেবিন সংস্কার এবং রোগীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোগী ও স্বজনদের বসার সুবিধা বাড়াতে ৯টি ওয়েটিং চেয়ার সংগ্রহ করা হয়েছে।

ল্যাবরেটরি সেবায় আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম আরও দ্রুত, নির্ভুল ও সহজ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আধুনিক কেমিলুমিনেসেন্স অ্যানালাইজারসহ উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় প্রায় ১০ থেকে ৬০ শতাংশ কম মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে খাবার, ওষুধ ও ইনসুলিন সরবরাহের জন্য দাতাদের অনুদানে দরিদ্র তহবিল গঠন করা হয়েছে। টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বাড়িতে বিনামূল্যে ইনসুলিন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু রয়েছে। এ ছাড়া দুটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন এবং গ্রামীণ ব্যাংকের ‘সুখী’ প্রকল্পের সুবিধাভোগীদের চিকিৎসাসেবা দিতে প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সীমিত আর্থিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ও সাশ্রয়ী নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি, কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান, নতুন পোশাক বিতরণ এবং বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন, ল্যাবরেটরি সেবার পরিধি বাড়ানো, সাধারণ শয্যার সংখ্যা বৃদ্ধি, দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন। পাশাপাশি সরকারি হাসপাতালের আদলে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপসংহারে বলা হয়, রোগী ও সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা, সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা কামনা করা হয়েছে।

November 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ

আপডেট সময় : ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬