ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Celebration of Kalbela’s anniversary in Panchagarh

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের।

দৈনিক কালবেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশ ও এখন টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে পঞ্চগড় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে অপ্রিয় সত্য তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে কালবেলার সম্পাদক, প্রকাশক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আপসহীন সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে দেশের উন্নয়ন, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে পত্রিকাটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, “কালবেলা পত্রিকা অনলাইন, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। আমি ব্যক্তিগতভাবে দেশের বিভিন্ন খবর সবার আগে কালবেলার মাধ্যমে জানতে পারি।”

এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধানসহ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১২:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬