ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার পুঠিয়ায় পাটবোঝাই টলি উল্টে একজনের মৃত্যু নাটোরে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রাণীনগরে দুর্গোৎসবে ১৪০ অসহায় নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ঠাকুরগাঁওয়ে ৪৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১৭৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, মামলা প্রত্যাহার ও ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি বারনই নদী দখল-দূষণমুক্ত করতে বিশেষ টাস্কফোর্স, প্রতিবেদন যাবে প্রধানমন্ত্রীর কাছে- প্রতিমন্ত্রী চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪

রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Ranisankail-Body of a young man recovered from beside a paddy field

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধানক্ষেতের পাশের একটি ফাঁকা জায়গা থেকে যতীশ চন্দ্র নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যতীশ চন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে ধানক্ষেতের আইলের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে যতীশ চন্দ্রের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তিনি কীভাবে ওই এলাকায় পৌঁছালেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় মরদেহটি থানায় রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে। কীভাবে তিনি ওই এলাকায় এসেছিলেন, তা নিয়েও তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬