ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার পুঠিয়ায় পাটবোঝাই টলি উল্টে একজনের মৃত্যু নাটোরে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

10,000 volunteers ready for Durga Puja security in Panchagarh – State Minister

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী

মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদ্‌যাপনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ৩৬০ মিটার কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও জানান তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের জনগণকে নিজ নিজ এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। যাতে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করতে এবং দুর্গাপূজা উদ্‌যাপনে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী আগামী ১৮ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। তাঁর ভাষায়, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

তিনি বলেন, স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তাঁরা পূজামণ্ডপগুলোতে অবস্থান করে স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। পুরো জেলায় উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখা তাঁদের অন্যতম লক্ষ্য।

প্রতিমন্ত্রী জানান, অপ্রীতিকর ঘটনা, গুজব ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬