ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ লালপুরে সার পরিবহনের ঘটনায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা লালপুরে সাপের কামড়ের কথা বলে হাসপাতালে, পরে মৃত্যু; শরীরে মেলেনি কামড়ের চিহ্ন চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয় লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে তিনটি উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভূমি মালিকদের হাতে চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

যে তিনটি প্রকল্পে জমি অধিগ্রহণ

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষতিপূরণ বিতরণ করা হয়েছে তিনটি উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির মালিকদের মধ্যে। প্রকল্পগুলো হলো, ২০২০-২১ অর্থবছরে গৃহীত ঝিলিম করোনেশন রাস্তা নির্মাণ প্রকল্প, ২০২২-২৩ অর্থবছরে গৃহীত চাঁপাইনবাবগঞ্জ সদর মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন শাহজাহানপুর ইউনিয়ন থেকে ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী সেখালীপুর মৌজায় কাছার বিলের ওপর ৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প।

উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ

সড়ক যোগাযোগের উন্নয়ন, তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং বিল এলাকার যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে এসব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকারি নিয়ম ও আইন অনুযায়ী যেসব ভূমি মালিকের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়ার অংশ হিসেবে চেক বিতরণ করা হয়।

ভূমি মালিকদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব

চেক বিতরণকালে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি মালিকদের অবদান অনস্বীকার্য। সরকারি আইন ও বিধি অনুযায়ী তাঁদের প্রাপ্য অধিকার ও ক্ষতিপূরণ দ্রুত এবং সুনির্দিষ্টভাবে পৌঁছে দেওয়া সরকারের অগ্রাধিকার।

তিনি ভূমি মালিকদের প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ

আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬