পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ ও ছাত্রলীগের দুই কর্মী দুই ভাই গ্রেপ্তার
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সহোদর ভাই। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি রতন (৩৭) এবং পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার (৩৫)। তাঁরা পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা এবং মৃত কাজিম উদ্দীনের ছেলে।
২০২৬ সালের ৩ জুলাই পঞ্চগড় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



















