ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

Godagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন অনিয়ম ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) সংলগ্ন ওই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।

অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র ও বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সুনির্দিষ্ট অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, সাধারণ মানুষের নিরাপদ ও সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। লাইসেন্সবিহীন, দক্ষ জনবলহীন কিংবা নিয়মবহির্ভূতভাবে কোনো ক্লিনিক পরিচালনার মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে দেওয়া হবে না।

তারা আরও জানান, জনস্বার্থে অবৈধ ও চিকিৎসাসেবায় অনিয়মকারী হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ১০:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬