ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন

লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, প্রতিষ্ঠান প্রধান মো. সিমানুর রহমানসহ সামাজিক, রাজনৈতিক ও সুধীজনেরা।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

এ সময় ভবিষ্যৎ প্রজন্মের কাছে মরহুম ফজলুর রহমান পটলের স্মৃতি ধরে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে ‘ফজলুর রহমান পটল স্মৃতি বৃক্ষ’ রোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় : ১০:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬