ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

বাগাতিপাড়ায় সড়ক নির্মাণে বাধার অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪৩৮ বার পড়া হয়েছে

Bagatipara (human chain) news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সড়ক নির্মাণে বাধার অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তবে অভিযুক্ত পরিবারের দাবি, সড়কটি তাদের জমির ওপর দিয়ে নির্মাণ করা হলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকায় জাকির হোসেন সুজনের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) অভিমুখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ৪ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ২০০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। বরেন্দ্র কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। ঠিকাদার কাজী হীরা।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বাসিন্দা জাকির হোসেন সুজনের বাধার কারণে দীর্ঘদিন সড়কটির নির্মাণকাজ বন্ধ ছিল। সম্প্রতি কাজ পুনরায় শুরু হলে তিনি আবারও বাধা দেন। তাঁদের অভিযোগ, সড়কের এজিং নির্মাণের পরদিন সেটি নিজের জমির ওপর হয়েছে দাবি করে তুলে ফেলেন সুজন এবং লাঠিসোঁটা নিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আলতাফ আলী বলেন, সড়ক নির্মাণ শুরু হওয়ায় এলাকাবাসী খুশি হলেও জাকির হোসেন সুজন বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি করছেন। তাঁর অভিযোগ, সুজন ঠিকাদারের কাছে ৮০ হাজার টাকা দাবি করেছিলেন। তবে তাঁদের দাবি, ভালো মানের কাজ নিশ্চিত করে দ্রুত সড়কটির নির্মাণ শেষ করা হোক। সড়কটি চালু হলে বাউয়েটের শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে এবং ভ্যান ও অটোরিকশাচালকদেরও উপকার হবে।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, সড়কটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এটি নির্মিত হলে কয়েকটি গ্রামের মানুষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। তাঁর অভিযোগ, জাকির হোসেন সুজন একাই বিভিন্নভাবে নির্মাণকাজে বাধা দিচ্ছেন। দ্রুত সড়কটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কেয়ারটেকার হুমায়ূন আহমেদ সম্রাট বলেন, ২ হাজার ২০০ মিটার সড়কের মধ্যে একটি স্থানেই সুজনের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তাঁর অভিযোগ, সুজন টাকা দাবি করায় তা না পেয়ে কাজে বাধা দেন। এ কারণে প্রায় সাত-আট মাস কাজ বন্ধ ছিল। সম্প্রতি কাজ শুরু হলে সড়কের এজিং তুলে ফেলা হয়। তিনি আরও অভিযোগ করেন, কেউ প্রতিবাদ করলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বরেন্দ্র কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী কাজী হীরার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে জাকির হোসেন সুজনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর বড় বোন মরিয়ম ফোনটি রিসিভ করেন। তিনি জানান, স্থানীয়দের হামলায় আহত হয়ে সুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দাবি, ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “সড়কটি যদি আমাদের জমির ওপর দিয়ে নির্মাণ করতে হয়, তাহলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে করতে হবে। আমরা শুধু আমাদের জমির ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবিই জানিয়েছি।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ বলেন, সড়ক নির্মাণকাজে শুধু সুজন আলী নামের একজন ব্যক্তি আপত্তি জানিয়েছেন। তাঁকে জানানো হয়েছে, সড়কটি যদি তাঁর মালিকানাধীন জমির ওপর দিয়ে যায়, তাহলে সেখানে কোনো কাজ করা হবে না। আগামী এক-দুই দিনের মধ্যে জমি পরিমাপ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। পরিমাপে যদি দেখা যায় সড়কটি তাঁর জমির ওপর দিয়ে যায়নি, তাহলে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় সড়ক নির্মাণে বাধার অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬