ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

putul news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন এনে দেশে একটি ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যে ইতিবাচক রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চান, তার একজন কর্মী হিসেবে আমিও সেই রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, আমি রাজনীতি করি, মন্ত্রী বা এমপি হই-আমার বাবা তা চেয়েছিলেন কি না, তা আমি জানি না। তবে বাবার মৃত্যুর পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করাকে আমি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি।

পুতুল বলেন, সেই দায়িত্ববোধ থেকেই আগামী দিনে লালপুর-বাগাতিপাড়াসহ পুরো নাটোরের মানুষের জন্য কাজ করতে চান তিনি। এ সময় তিনি বলেন, এলাকার মানুষ যেভাবে তাকে নিজেদের সন্তান হিসেবে সম্মান ও স্নেহ দিয়েছেন, আগামীতেও একইভাবে পাশে থাকবেন-এটাই তার প্রত্যাশা।

শোকসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন-অর-রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ১০:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬