ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসে চাকরি বাণিজ্যের অভিযোগ, ঘুষের টাকা ফেরত পেলেও চাকরি ফেরত পাননি মুক্তা নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পঞ্চগড়ে জমি বিরোধের জেরে জামাইয়ের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সচিবসহ পরিবারের মানববন্ধন রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নলডাঙ্গায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রামবাসীর, মুষ্টি চাল ও স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা সংস্কার অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো বাগাতিপাড়ায় কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় কীটনাশকবাহী পিকআপ চুরমার, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা পঞ্চগড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর সভাপতি কাজী আল তারিক গ্রেপ্তার পঞ্চগড়ে পুরনো মোটরসাইকেলের বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

gurudaspur accident news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩

নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর ভাইসহ তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তারা গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন গরু ব্যবসায়ী একটি ভুটভুটিতে করে চান্দাইকোনা গরুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে ভুটভুটিটি নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভুটভুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা কয়েকজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে। নিহতদের মধ্যে দুই সহোদর ভাই জাহাঙ্গীর আলম ও আক্কাছ আলী রয়েছেন।

আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩

আপডেট সময় : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬