ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

লালপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে

Lalpur thana Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে শাজাহান আলী (৩৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল থেকে রাতের মধ্যে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী মহারাজপুর গ্রামের মো. ছইমুদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে পারিবারিক ও টাকা-পয়সার বিষয় নিয়ে স্ত্রী সালমার সঙ্গে শাজাহানের কথা কাটাকাটি হয়। পরে তার স্ত্রী ছেলেকে দেখতে লালপুরের একটি কওমি মাদ্রাসায় চলে যান। রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ফিরে স্ত্রী শাজাহানকে নিজ শয়নকক্ষে কাঠের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন শাজাহানকে বিলমাড়িয়া বাজারের পল্লী চিকিৎসক মো. মমিনুল ইসলামের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লালপুর থানা পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লালপুর থানার অপমৃত্যু মামলা নং-৪৭, তারিখ ৮ আগস্ট ২০২৬।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬