ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

বাগাতিপাড়ায় কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় কীটনাশকবাহী পিকআপ চুরমার, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৪২০ বার পড়া হয়েছে

Bagatipara train accident

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় কীটনাশকবাহী পিকআপ চুরমার, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় একটি অরক্ষিত রেলগেটে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কীটনাশকবোঝাই একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় পিকআপে থাকা প্রায় সাত লাখ টাকার কীটনাশক নষ্ট হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া রেল ক্রচিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে লালপুর উপজেলার চকনাজিরপুর বাজারে কীটনাশক নিয়ে যাচ্ছিল পিকআপটি। মাড়িয়া অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় রেললাইনের ওপর হঠাৎ পিকআপটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে যায়। পিকআপচালক বেলায়েত হোসেন সৃজান কয়েকবার ইঞ্জিন চালু করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নিজের জীবন রক্ষার্থে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে যান। কিছুক্ষণ পর ট্রেনটি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায় এবং কীটনাশকের কার্টনগুলো রেললাইনের দুই পাশে ছিটকে পড়ে।

চালক বেলায়েত হোসেন সৃজান বলেন, রেলগেটটি অরক্ষিত ছিল এবং সেখানে কোনো গেটম্যান দায়িত্বে ছিলেন না। এছাড়া সড়কটি বাঁকানো হওয়ায় রেললাইনে ট্রেন আসতে দেখা যায়নি। ট্রেনের হর্ন শুনে তিনি একাধিকবার গাড়ি চালুর চেষ্টা করলেও সফল না হয়ে শেষ পর্যন্ত লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক হোসেন জানান, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দিয়ে সেকশন পিলার ২২৬/৭ থেকে ২২৭/০ পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে পিকআপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং মালামাল রেললাইনের দুই পাশে ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পিকআপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে থাকা প্রায় সাত লাখ টাকার কীটনাশক নষ্ট হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর অল্প সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হলেও প্রায় পাঁচ মিনিটের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের পক্ষ থেকে ওই অরক্ষিত রেলগেটে গেটম্যান নিয়োগের দাবি উঠেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় কীটনাশকবাহী পিকআপ চুরমার, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

আপডেট সময় : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬