ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

বাগাতিপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী আত্মহত্যা!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৩০৮ বার পড়া হয়েছে

Akhi Khantun news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী আত্মহত্যা!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আঁখি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ওমরগাড়ি গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আঁখি খাতুন ওই গ্রামের মো. হাসান আলীর স্ত্রী এবং মৃত আব্দুল লতিফের মেয়ে।

পুলিশ ও পরিবারের লকজন জানান, রোববার সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৯টার মধ্যে কোনো একসময় বাড়ির প্রায় ২০০ গজ পশ্চিমে আব্দুল কুদ্দুসের আমবাগানে ছাগল খুঁজতে গিয়ে আঁখি খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার শাশুড়ি আনজেরা বেগম ও জা মাসুদা বেগম। এ সময় তারা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় আঁখিকে উদ্ধার করে ব্যাটারিচালিত ভ্যানে করে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে পুঠিয়া রাজবাড়ী এলাকা থেকে মরদেহটি বাড়িতে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী আত্মহত্যা!

আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬