ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

Natore

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিবেদক:
‘ভাষা, সংস্কৃতি, পরিচয় রক্ষায় চাই সবার ঐক্য’-এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাটোর সদর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, অর্পা, লাস্টার, নিডা সোসাইটি ও পিকেএসএস-এর আয়োজনে এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উই ক্যান বাংলাদেশের প্রধান নির্বাহী জিনাত আরা হক। অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, অর্পার নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, সাংবাদিক কালিদাস মুন্ডা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী মাধবী রানী, রাজত্রী ও রেখা বিশ্বাসসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আদিবাসী নেতৃবৃন্দের ঐতিহাসিক বৈঠক আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬