দেবীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৭:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে গ্রেপ্তার ১
১২ বছর বয়সী শি/শুটি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দারারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটি কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি তাদের বসতবাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোর করে বাড়ির পাশের একটি বাঁশঝাড়সংলগ্ন খালের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটির চিৎকার শুনে তার মা, ভাই ও এক প্রতিবেশী নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর বুধবার রাতে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা নিরতী রানী রায় দেবীগঞ্জ থানায় খগেশ্বর রায়ের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’





















