ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

Shribordi bgb

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন চারটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। পরে মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।

৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য ও গরু জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কসমেটিক সামগ্রীর সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে এসব মালামাল বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

আপডেট সময় : ০৯:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬