ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

Lalpur crimes news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল

নাটোরের লালপুরে চুরি মামলার আসামি বিদ্যুৎ কুমার (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি হিরো ব্র্যান্ডের দুই চাকার বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর কলোনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বিদ্যুৎ কুমার একই উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামের স্বপন কুমার ও চায়না রানীর ছেলে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার দক্ষিণ লালপুর কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি বিদ্যুৎ কুমারকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালপুর ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে চুরি যাওয়া মামলার আলামত হিসেবে একটি দুই চাকার হিরো ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করা হয়।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত বিদ্যুৎ কুমারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল

আপডেট সময় : ১১:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬