বোদায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ১০:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বোদায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদায় মাদক সেবনের অভিযোগে আব্দুল কাদের লিটন (৩০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
আব্দুল কাদের লিটন ওই এলাকার রামগোবিন্দ হিসাবিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বোদা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালায়। এ সময় এক পিস ট্যাপেন্টাডল গুঁড়া ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















