ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ পবায় বর্ষাকালীন কমিউনিটি বীজ বিনিময় উৎসব, দেশীয় বীজ সংরক্ষণে কৃষকদের অঙ্গীকার

বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২৮৪ বার পড়া হয়েছে

Bagatipara political leaders arrested news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে অভিযান, সোমবার আদালতে পাঠানো হবে

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের দুই ইউনিয়ন শাখার সাবেক তিন নেতাকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৃথক তিনটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সাবেক নেতারা হলেন, বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলাউদ্দিন ওরফে আলাল মেম্বার (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল লতিফ (৬২) এবং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সুমন (৪৪)।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে পরিচালিত অভিযানে সদর ইউনিয়নের জিগরী বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আলাউদ্দিন ওরফে আলাল মেম্বার, কালির মোড় (বর্তমানে ইসলামপুর মোড়) এলাকা থেকে আব্দুল লতিফ এবং পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকা থেকে হাসানুজ্জামান সুমনকে আটক করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সোমবার (৬ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক

আপডেট সময় : ১২:৩০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬