ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি: নগদ টাকা–স্বর্ণালঙ্কারসহ মালামাল উধাও

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি: নগদ টাকা–স্বর্ণালঙ্কারসহ মালামাল উধাও

নলডাঙ্গার বাসুদেবপুরে ভাড়া বাড়ির তালা ভেঙে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি; থানায় অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় বাসুদেবপুর গ্রামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার ভাড়া বাসায় তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মোশারফ হোসেন (৩২) অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নলডাঙ্গা থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মোশারফ হোসেন জানান, তিনি নয় বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন এবং গ্রামীণ ব্যাংকের জয়নগড় দুর্গাপুর শাখায় অফিসার হিসেবে কর্মরত। ২১ নভেম্বর ২০২৫ বিকেল ৪টার দিকে অফিস থেকে বাসায় ফিরেই তিনি দেখেন ঘরের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে আছে।

তিনি জানান, তাঁর অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত চোরেরা ঘরে প্রবেশ করে আলমারি ও স্টিলের বাক্স ভেঙে ১ লাখ টাকা নগদ, ১ ভরি স্বর্ণ, ৪ ভরি রূপা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। সব মিলিয়ে তাঁর ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।

ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রতিবেশী এবং নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা তালা ও অগোছালো ঘরের চিত্র দেখেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি: নগদ টাকা–স্বর্ণালঙ্কারসহ মালামাল উধাও

আপডেট সময় : ০৩:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫