ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৩৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি? চৌদ্দশ’ শহীদের জীবনের বিনিময়ে এই দিল্লির গোলামী থেকেই তো আমরা মুক্ত হয়েছি। বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। মঈনউদ্দিনরা মিলে প্রণব মূখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, আমরা সকল বাহিনীকে বলছি, আপনারা পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন আর কোন প্রয়োজন নেই তা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সিদ্ধান্ত নিবেন। শনিবার (২৪ মে) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১লা জানুয়ারি থেকে নির্বাচিত সরকার দেখতে পাওয়ার আপনি কে? এটা রাজনৈতিক দল, ব্যক্তি, জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনী, পুলিশ, র‍্যাব বলতে পারে না। আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে। কার বক্তব্যে কে বলছে? আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?

তিনি বলেন, চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪’র গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এখান থেকে শিখবেন। পরবর্তীতে সে ভাবে তিনি কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামীলীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭/১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সব নাই হয়ে যাব।

এবি পার্টির নাটোর জেলার আহবায়ক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতৃৃবন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আপডেট সময় : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫