ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে দেশী গরু ভারতীয় বলে আটক, বিজিবির সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দেশী গরু ভারতীয় বলে আটক, বিজিবির সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজশাহীতে ভারতীয় বলে দেশি জাতের ২৪টি গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার (২১ মে) দুপুরে গরুর মালিকরা ও হাট ইজারাদাররা রাজশাহী বিজিবি অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এসময় তারা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে। এনিয়ে বিজিবি সদর দপ্তরে রাজশাহী সিটি হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সভা হয়েছে।

গরুর মালিকরা বলেন, কুরবানি ঈদকে সামরে রেখে তারা বিভিন্ন গ্রাম ও হাট থেকে গরু কিনে নিয়ে ছাড়পত্রসহ যানবাহনে করে যাচ্ছিলেন। এসময় গরু গুলো জব্দ করে বিজিবির সদস্যরা।

গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট ২৪টি গরু নিয়ে আনা হয় বিজিবির সদর দপ্তরে। এই খবর পেয়ে ব্যবসায়ীরা বিজিবির সদর দপ্তরে দুপুরের দিকে জড়ো হন। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীরাও যোগ দেন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।

গরু ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরু গুলো তারা তানোর উপজেলার বিভিন্ন গ্রামের চাষীদের থেকে কিনেছেন। সে গরুগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশিয় গরু, ভারতের না।
এই বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলে তারা কোন বক্তব্যে দিতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দেশী গরু ভারতীয় বলে আটক, বিজিবির সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫