ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে ভাতিজাকে কু-পি-য়ে হ/ত্যা, দেড় মাস পর ঢাকায় থেকে চাচা গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ভাতিজাকে কু-পি-য়ে হ/ত্যা, দেড় মাস পর ঢাকায় থেকে চাচা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজা কাউসার আহমেদ ওরফে রকি (২৫)কে কুপিয়ে হত্যার ঘটনায় দেড় মাস পলাতক থাকার পর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (১৮ মে) র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার (১৭ মে) বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

রবিউল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে রবিউল ধারালো হাঁসুয়া দিয়ে ভাতিজা কাউসারকে কুপিয়ে গুরুতর জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে কাউসারের মৃত্যু হয়।

ঘটনার পর গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। র‍্যাব-৫ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং রবিউলের অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাঁকে ঢাকায় শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পারিবারিক বিবাদের সূত্রপাত হয় কাউসারের চাচাতো বোনকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে তাঁকে কুপিয়ে হত্যা করেন। গ্রেপ্তার পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ভাতিজাকে কু-পি-য়ে হ/ত্যা, দেড় মাস পর ঢাকায় থেকে চাচা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫