ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বাগাতিপাড়ায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৭৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সাংবাদিক নিশাতুর রহমানের বিরুদ্ধে এ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক গ্রামবাসী। নিশাতুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। তবে নিশাতুর রহমান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, জমি সংক্রান্ত বিরোধ চলায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

বক্তারা অভিযোগ করে বলেন, নিশাতুরের সাথে তার প্রতিবেশী আল আমিনের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। নিশাতুরের জমির মধ্যে আল আমিনের কিছু জমি থাকায় নিশাতুর পাকা বাড়ি নির্মাণ করতে গেলে আল আমিন বাধা নিষেধ করেন।পরে স্থানীয় গণ্যমান্য বাক্তিদের নিয়ে শালিশি বৈঠকের মাধ্যমে ফায়সালা করা হলেও নিশাতুর তা মানেননি। বরং নিশাতুর সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকায় নানা অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং আমাদের উপর অত্যাচার করছে। এছাড়াও নিশাত নিজস্ব জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি কিশোর গ্যাংয়ের সদস্য বানিয়ে সংবাদ প্রকাশ করেছেন এবং মিথ্যা মামলা দায়ের করেছেন।

এছাড়া, সাংবাদিকতার প্রভাব খাটিয়ে সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত তার মামা সামাদের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে নিঃস্ব করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

এসময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন ভিতরভাগ গ্রামের মিকরাইল, নজরুল ইসলাম, দুলাল, আনোয়ার, কাজিম, মিলন, উৎস, মান্নাফসহ আরও অনেকে। তারা অবিলম্বে প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে নিশাতুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

এবিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম বলেন, নিশাতুর আমাদের প্রেসক্লাবের সদস্য হওয়ায় আমিসহ আমাদের প্রেসক্লাবের সাংবাদিকগণ জমির সমস্য ফায়সালার উদ্দেশ্যে নিশাতুর ও আল আমিনের সাথে বসে সিদ্ধান্ত নেই নিশাতুর আল আমিনকে ৫০ হাজার টাকা দিবে। আর এই টাকার মাধ্যমে আমরা কাগজে লিখিত নিয়ে উভয় পক্ষের মধ্যে ফায়সালা করবো। তবে এই সিদ্ধান্তে আল আমিন রাজি হলেও নিশাতুর তা মানেননি।

নিশাতুরের সাথে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। যারা আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছে তারাই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বিশেষ করে যুবলীগ নেতা আল আমিন। সে কিশোর গ্যাং এর সাথে জড়িত, সে পাড়েনা এমন কোনো কাজ নেই। নিশাতুর আরো বলেন, তারা (আল আমিন) ওই জায়গায় বাড়ি করেছে প্রায় ৪০/৪৫ বছর আগে আর আমরা বাড়ি করেছি প্রায় ২০/২৫ বছর হয়েছে। আমরা বাড়ি করার সময় তারা আমাদের কোনো বাঁধা দেয়নি। এখন কেন বাঁধা দিচ্ছে, আমার ও আমার পরিবারের ওপর হামলা করছে? আইনের মাধ্যমে যদি তারা জমি পায় তাহলে আমরা জমি ছেড়ে দিব।

April 21, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫