ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান

সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Minimum wages for journalists must be ensured: Press Council Chairman

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। সংবাদপত্রের মালিকদের সংগঠন মজুরি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রাখে কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাংবাদিকেরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে এখনো যথেষ্ট সোচ্চার নন।

সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড় সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। এর বিষয় ছিল গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য।

বিচারপতি আব্দুল হাকিম বলেন, ১৯৯১ সালে এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় হয়েছিল। এরপরও সাংবাদিকেরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেননি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সংবাদপত্র মজুরি নির্ধারণ করা হলে মালিকদের তা মানতে হবে। নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে কম বেতন দেওয়া নিষিদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। ১৯৯১ সালে চতুর্থ মজুরি বোর্ড গঠন এবং পরবর্তী সময়ে নবম মজুরি বোর্ডের বিরুদ্ধে মালিকপক্ষের রিট করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, দশম সংবাদপত্র মজুরি বোর্ড নিয়েও আলোচনা সামনে আসছে। সাংবাদিকদের অধিকার ও আইনসংক্রান্ত বিষয়ে প্রেস কাউন্সিল কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট ১৯টি বিষয় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের বেতন দেওয়ার দায়িত্ব সংবাদমাধ্যমের মালিকদের; এটি সরাসরি সরকারের দায়িত্ব নয়।

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে তিনি বলেন, আইনটির নাম পরিবর্তনের বিষয়টি বারবার সামনে এসেছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট আইন ও নীতিমালার বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও জানান, সাংবাদিকদের অধিকার বিষয়ে প্রেস কাউন্সিলের উত্থাপিত প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা সম্পাদক পরিষদও সরকারকে জানিয়েছে।

October 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬