বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৮:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুমনী আক্তার। এ সময় তিনি ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় মালঞ্চি বাজার কালীমন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু হয়। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষকে ফল উপহার দেন। পরে দয়ারামপুরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
জেলা প্রশাসক পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। তিনি জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।






















