ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

BNP will guard the temple until the conclusion of the Puja and the immersion of the idols-Whip Dulu

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু

নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দুর্গাপূজা শেষ ও প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মন্দির পাহারা দেবেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে ভক্তদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই হিন্দু সম্প্রদায়সহ সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পূজা উদ্‌যাপন শেষ ও প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা রাখতে হবে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন।

সরকারি অনুদানের বিষয়ে দুলু বলেন, তারেক রহমানের সরকার প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল অনুদান দিয়েছে। এর সঙ্গে তার ব্যক্তিগত উদ্যোগে আরও ২০০ কেজি করে চাল যোগ করে প্রতিটি মন্দিরে মোট ৮০০ কেজি চাল পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবি কাউন্সিলর ফারহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতাকর্মী ও পূজারিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু

আপডেট সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬