ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

Laptop stolen from Bagatipara Upazila Health Complex

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট কক্ষ থেকে একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় হাসপাতালের গুরুত্বপূর্ণ এ কক্ষ থেকে ল্যাপটপ চুরির ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ওই চুরির ঘটনাটি ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঘটনার সময় জিন এক্সপার্ট কক্ষে দায়িত্ব পালন করছিলেন ল্যাব টেকনোলজিস্ট মেহেদী হাসান। একপর্যায়ে তিনি পাশের একটি কক্ষে কাজে গেলে ফিরে এসে ল্যাপটপটি আর দেখতে পাননি। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

জিন এক্সপার্ট কক্ষে কাশির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। ব্র্যাকের যক্ষ্মা (টিবি) নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত এ ল্যাবটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। এমন একটি কক্ষ থেকে দিনের বেলায় ল্যাপটপ হারিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ল্যাপটপ চুরির বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, ল্যাব টেকনোলজিস্ট মেহেদী হাসান ল্যাপটপ হারানোর বিষয়ে তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি সিভিল সার্জন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। ছুটি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

October 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি

আপডেট সময় : ০২:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬