ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষার্থী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতে  বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়।

বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রথমে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে গৌরহাঙ্গা রেলগেটে যান।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের কাছে এ দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ, রাশেদ রাজনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

আপডেট সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪