ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১ ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ

পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময়

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময়

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশু-কিশোর ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, থেরাপি ও অন্যান্য সেবা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জেলা প্রশাসককে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত করেন।

পরে জেলা প্রশাসক কেন্দ্রের সেবাগ্রহীতা প্রতিবন্ধী শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তিনি তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান। একপর্যায়ে শিশুদের হাতে চকলেট তুলে দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের প্রতি পরিবার ও সমাজের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মানুষকে যদি সুযোগ দেওয়া হতো তার সন্তানকে বেছে নেওয়ার, তাহলে মানুষ হয়তো সুস্থ, সবল, বুদ্ধিমান ও সুন্দর শিশুকেই বেছে নিতেন। কিন্তু আল্লাহ আমাদের সেই সুযোগ দেননি। এটিই একটি নিয়ামত।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, ডা. দীপক কুমার রায়, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট শাহ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময়

আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬