ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে

ESDO news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম

নাজমুল হোসেন, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
‘কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে’- এই স্লোগানকে সামনে রেখে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাণীশংকৈল পৌর শহরের ইএসডিও জোন অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে রেইজ প্রকল্পের আওতায় এ কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রকল্পের আওতায় মোবাইল সার্ভিসিং, মোটরসাইকেল মেরামত, বিউটিশিয়ান, প্লাম্বিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনসহ ৩০টি ট্রেডে বেকার যুবক-যুব নারীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে রেইজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরি করা। একই সঙ্গে আগ্রহী ও উপযুক্ত তরুণ-তরুণীদের প্রাথমিকভাবে চিহ্নিত করে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা।

অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। বেকার ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি নারী ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোছা. সামসুৎ তাবরীজ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার সাজেদুর রহমান এবং হিসাবরক্ষক অ্যান্ড এমআইএস অফিসার নূরজাহান আক্তার।

এ ছাড়া ইএসডিও রাণীশংকৈল মাইক্রোফিন্যান্স জোন অফিসের জোনাল ম্যানেজার আবু রায়হান, সংশ্লিষ্ট জোনের এরিয়া ম্যানেজার, রাণীশংকৈল শাখার ব্যবস্থাপক আবু এহতে শামুল হক, বলিদ্বারা শাখার ব্যবস্থাপক আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তরুণ-তরুণীদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

September 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম

আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬