ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১ ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ

তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

panchagarh-mobile court pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক দুটি অভিযানে অবৈধভাবে পরিবহন ও মজুদ করা ৫৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে রাসায়নিক সার শালবাহান হাটে নেওয়ার সময় স্থানীয়রা ভ্যান তিনটি আটক করে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে ইউএনও মো. আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে তিনটি ভ্যান থেকে ৩৫ বস্তা সার জব্দ করে উপজেলা পরিষদে নেওয়া হয়।

আটক ভ্যানচালকরা হলেন, নারায়ণজোত গ্রামের মৃত জকিম উদ্দিনের ছেলে আক্তারুল (৪০), ফুটকিবাড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সাহেদুল (৩০) এবং নারায়ণগছ গ্রামের মৃত জহর আলীর ছেলে সানোয়ার হোসেন (৪০)।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী প্রত্যেক ভ্যানচালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় সার সরবরাহকারী তিরনইহাটের রেশমা ট্রেডার্সের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় পক্ষের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা নগদে আদায় করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ভ্যানচালক সানোয়ার হোসেন জানান, তিরনইহাট এলাকার রিপনের বাড়ি থেকে সারগুলো ভ্যানে তুলে শালবাহান হাটের ধানবাজার এলাকার হারুনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। স্থানীয়দের ভাষ্য, হারুন একজন মুদি দোকানি এবং তাঁর একটি চা-বাগান রয়েছে।

এদিকে একই রাতে অবৈধভাবে মজুদ করা সারের সন্ধানে পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসন। রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে সঙ্গে নিয়ে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে অভিযান চালান।

অভিযানে ওই বাড়ি থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৪ বস্তা পটাশ, ১১ বস্তা বিআরবি ড্যাব এবং ৮ বস্তা টিএসপি রয়েছে। অভিযানের সময় মানিক ইসলামসহ বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বকশিপাড়া গ্রামের মো. নাঈম ও নাজমুলের বসতবাড়িতেও অভিযান চালানো হয়।
দুটি পৃথক অভিযানে জব্দ করা মোট ৫৮ বস্তা সার উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেছে। অবৈধভাবে সার পরিবহন ও মজুদের দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা

আপডেট সময় : ১০:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬