ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষার্থী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়।
বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রথমে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে গৌরহাঙ্গা রেলগেটে যান।
এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের কাছে এ দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ, রাশেদ রাজনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.