ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১ ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ

মো. মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Raiganj news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ

মো. মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ২০০টি চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা পারভীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাখন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার এবং ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, বৃষ্টিপাত স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু চারা বিতরণ করলেই হবে না, সেগুলো যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা গেলে ভবিষ্যতে সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা করার বিষয়ে তাদের সচেতন করা হয়। চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি হবে। এ ধরনের কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ

আপডেট সময় : ১০:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬